১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কারখানায় আগুন, দুই বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন

মালয়েশিয়ায় কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, জরুরি কল পাওয়ার পর মোট ১২ জন ফায়ারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে যায়। ওই সময় চারজন বাংলাদেশি শ্রমিক সেখানে আটকা পড়েন। ফায়ার সার্ভিস সদস্যরা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও বাকি দুজনকে মৃত অবস্থায় পান।

নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন