২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

শেয়ার করুন
ছবি : সংগৃহীত

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছে গণস্বাস্থ্য কেন্দ্র। এ ঘটনায় হাসপাতালের প্রতি সংহতি জানিয়ে অতিদ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংহতি প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, আদ্‌ দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এবং এই হাসপাতালের মাধ্যমে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবৎ স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে।

সম্প্রতি এই হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।

হাসপাতালটির পাশে থাকার আশ্বাস দিয়ে চিঠিতে আরও বলা হয়, আশা করি সংশ্লিষ্ট সকল মহল তাদের এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।

সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরুর আহ্বানও জানানো হয়।

শেয়ার করুন