২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা বিতরণ করলেন এমপি জহিরুল ইসলাম

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুরে শীলকূপ, গন্ডামারা, চাম্বল, ছনুয়া, শেখেরখীল ও পুঁইছড়ি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে নগদ সহায়তা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। এসময় তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মানবিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

শেয়ার করুন