
এস এম শাহরিয়ার, খুলনা:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন অসুস্থ হয়ে খুলনার সোনাডাঙ্গায় একটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এমইউজে খুলনা ও বিএফইউজের নেতারা।
জানা গেছে, রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোনাডাঙ্গা মজিদ স্মরণী এলাকার সন্ধানী হাই কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করেছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
এছাড়া এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্যরা তার সুস্থতা কামনা করেন। পৃথকভাবে শুভকামনা জানিয়েছেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিনও।
বিবৃতিতে নেতারা দেশ-বিদেশে অবস্থানরত সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের কাছে ড. জাকির হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করা হয়।