১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

কলেজছাত্র বিশেষ চাহিদাসম্পন্ন ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত বিশেষ স্মার্টকারে চড়ে ঘুরে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের গাড়িটি পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।

এক পর্যায়ে তার স্মার্টকারে চড়ে বসেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে নিয়ে গাড়ি চালিয়ে দেখান ওয়াকিমুল।

13

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৫ এপ্রিল তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরে গাড়িটি চালিয়ে তাকে উৎসাহিত করেন।

শেয়ার করুন