৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শেয়ার করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, কোরবানির পশুর আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন