২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

ভোলার মনপুরায় সাংবাদিক’কে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদার দেহাংশ উদ্ধার: থামছে না শোকের মাতম নোবিপ্রবি প্রতিনিধি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক পরিণতির খবর নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হৃদয়বিদারক তথ্যটি নিশ্চিত করেছেন। নাহিদার ভাই জানান, মার্কিন পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, এক সন্দেহভাজন ব্যক্তির বাসভবন থেকে উদ্ধারকৃত রক্তের নমুনা ও মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সেটি নাহিদা বৃষ্টির বলে শনাক্ত হয়েছে। তবে তার দেহের পূর্ণাঙ্গ অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নোবিপ্রবি থেকে কৃতিত্বের সাথে স্নাতক শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (USF) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ১৬ এপ্রিল আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের টাম্পার বাসা থেকে শেষবারের মতো দেখা গিয়েছিল নাহিদাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত এই অভিযুক্তের বাসা থেকেই নাহিদার মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর আগে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন খণ্ডিত ও বীভৎস মরদেহ উদ্ধারের ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটি এবং নোবিপ্রবি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দের শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

‘খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’ স্লোগানে বাকৃবিতে ভেটেরিনারি দিবস উদযাপন

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলার মনপুরায় সাংবাদিক’কে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

শেয়ার করুন

মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চরজ্ঞান এলাকার বাসিন্দা ও স্থানীয় পত্রিকা বরিশাল বার্তা’র উপজেলা প্রতিনিধি মোঃ মাকসুদ (৩২) একটি উচ্ছেদের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকাও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা তার মোবাইল ও মানিব্যাগ ফেরত দেয়।

ঘটনার পর ভুক্তভোগী আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে কবির হাওলাদারকে আটক করে।

এ ঘটনায় রহিম, মিনহাজ, মেহেদী, করিব হাওলাদার, আল আমিন, গিয়াস উদ্দিন ও বাচ্চুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।