১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরে চারদিনের ব্যবধানে আবারও আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার পর বেড়িবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত যুবক হলো, আসাদুল হক ওরফে লম্বু আসাদ। নিহত যুবক মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এর বি ব্লকের ৪ নম্বর রোডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নওহত যুবক আসাদুল হক এর এর বুকে, পিঠে জখম রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় কারা জড়িত তা জানা যায় নি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায় আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছি। এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন