
সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
তত্ত্বীয় জ্ঞানের প্রয়োগিক শিক্ষা নিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা গাজীপুরের জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে ও জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ হিসেবে অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা এ শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনসারুজ্জামান সিয়াম বলেন,‘ওষুধ শিল্পের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভের সুযোগ হয়েছে। এছাড়াও তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক অভিজ্ঞতার এই সমন্বয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ট্যুর আমাদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুত করতে সহায়ক এবং দেশীয় ওষুধ খাত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’
কৃষি অনুষদের এগ্রিকালচারাল এক্সটেনশনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান জেনট্রি ফার্মসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,’আমি যে শিক্ষকতা করি আমি মনে করি আমার থেকে ভালো আরও অনেকেই করতে পারবে, যেমন: ইউটিউব, গুগল চ্যাটজিবিটি আরও অনেক আছে।আমি মনে করি আমি যদি শিক্ষার্থীদের অনুপ্রেরণা বা উৎসাহ দিতে পারি তাহলে আমি সফল।একজন্য চেষ্টা করি যাতে সবকিছু প্র্যাক্টিকেলি দেখানো বা বুঝানো যায়’
উল্লেখ্য, অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের পক্ষ থেকে জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর (PMD) ডাঃ মোঃ হাসান আব্দুল্লাহ এবং সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডাঃ এম. এ. ইব্রাহিম খলিল।