২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদে যোগদান করলেন নাইমুল মাতব্বরসহ অনেকে

শেয়ার করুন

গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদে নতুন করে যোগদান করেছেন নাইমুল মাতব্বরসহ কয়েকজন তরুণ। তাদের এই যোগদানের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

জানা যায়, সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাইমুল মাতব্বরসহ কয়েকজন যুবক গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নতুন যোগদানকারী নাইমুল মাতব্বর বলেন, “দেশ ও সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি যুব অধিকার পরিষদে যুক্ত হয়েছি। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা একসাথে কাজ করতে চাই।”

এ সময় সংগঠনের নেতারা বলেন, তরুণদের অংশগ্রহণই একটি সংগঠনের শক্তি। নতুন সদস্যদের যোগদানে গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন