২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইমুড়িতে জায়ামাতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শেয়ার করুন

ইয়াছিন আরাফাত সোনাইমুড়ী (নোয়াখালী):

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভা জামায়াত ইসলামীর অফিসে হাফেজ মাও: আনিসুল হক রিপনের কোরআন তেলোয়াতের মাধ্যমে পৌরসভা আমির আব্দুল মতিনের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি ফজলুল হক জোটনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির ও ৩ নং চাষীরহাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্ল্যা বাকের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, এডভোকেট শাহজালাল, বাজার শাখার সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর সামছুল আরেফিন জাফর, কাউন্সিলর ফিরোজ মোল্লা প্রমুখ। আলোচনা শেষে শহীদের মাগফিরাত, দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন