২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি

শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে আইনশৃঙ্খলাকারী বাহিনীসহ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।

এসময় বাসের দুজন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে দুই চালককে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে ও ঘাটে কোনো ভোগান্তি ছাড়া যেন সবাই বাড়ি ফিরতে পারে সেজন্য উপজেলা প্রশাসন সর্বক্ষণ নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা করবে।

শেয়ার করুন