
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কুরোশ কেইভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ও ছবি সরবরাহ করেছিলেন।
ইরান এর আগেও গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে গোপন দ্বন্দ্বে জড়িয়ে আছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সন্দেহভাজন গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি এ ধরনের অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ বলছে, অনেকেই হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের তথ্য ও ভিডিও শত্রুদের কাছে পাঠিয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে, ইরানের ভেতরের এসব তথ্যের ভিত্তিতে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে।