২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে অর্থসহ কুরআন বিতরণ

শেয়ার করুন

তৌহিদ-উল বারী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র আল-কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। শনিবার (৭ মার্চ) বাঁশখালীস্থ ইবনে খালদুন স্কুলের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আধ্যাত্মিক ও সুশৃঙ্খল পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; এর অর্থ ও মর্মার্থ অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করলেই একটি আদর্শ, নৈতিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় আলোকিত হয়ে মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঁইছুড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা হামেদ হাছন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ হোসাইন, সিনিয়র শিক্ষক, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়, কাজী
শাহরিয়ার, সম্পাদক ও প্রকাশক, পাক্ষিক প্রিয় বাঁশখালী, মাওলানা নেছারুল হক, সুপার, খতিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসা;
ডা. মুহাম্মদ ফজল করিম, প্রভাষক, আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, মোহাম্মদ আবদুল্লাহ, প্রধান শিক্ষক, ইবনে খালদুন স্কুল, বাঁশখালী, মুহাম্মদ শাকের উল্লাহ রিজভী, ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা আবদুস ছবুর, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মাস্টার ফারুক হোসাইন, আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সমন্বয়ক মুহাম্মদ আয়াতুল্লাহ হুমায়ুন সমাপনী বক্তব্যে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের দেশব্যাপী পরিচালিত বিভিন্ন আর্তসামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন