২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডের পর সহায়তার হাত বাড়াল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে ইফতারে অংশ নেন মোজাম্বিক প্রবাসীরা।

আজ বিকাল ২টায় সংগঠনের ব্যানারে তিন লাখ আট হাজার টাকা আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। পরে প্রবাসীরা তাদের সাথে বসে ইফতার করেন।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে বিষয়টি মোজাম্বিক প্রবাসীদের নজরে আসে। পরবর্তীতে শীলকূপ ইউনিয়নের প্রবাসীরা সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান করেন।

প্রবাসীরা জানান, মানুষের সংকটময় সময়ে পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এমরান সিকদার, শহিদুল ইসলাম, মো. হেলাল রহমান, রমিজুর রহমান, ইউনুছ সিকদার, জমির উদ্দিন সিকদার, আজগর, কামাল উদ্দিন, জায়েদ বিন কালাম, মহিউদ্দিন, মোরশেদ সিকদার, মো. জামসেদ, আবু উমর, মো. মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছে। আগুনে নিঃস্ব পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সংগঠনটি আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন