২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রাথমিক স্কুলে ইসরায়েলের হামলা, ৪০ শিশু শিক্ষার্থী নিহত

শেয়ার করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার তেহরানে এবং পরে দেশের অন্যান্য অংশের মতো হরমোজগান প্রদেশের মিনাবে শহরেও ইসরায়েলি-মার্কিন বিমানগুলো হামলা চালায়। সেখানে একটি বালিকা বিদ্যালয়ের ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর বলেছেন, শাজারে তাইয়্যেবা মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় আরও ৪৮ জন আহত হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে ।

প্রসঙ্গত, মিনাব শহরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি রয়েছে, যা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যগুলোর একটি।

এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন