
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আজ থেকে ‘এগারো সিন্দুর মেইল’ ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ মহতী উদ্যোগ বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও সুপারিশ করেছেন, তাদের প্রতি নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ স্টেশনে আরও আন্তঃনগর ও গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।