২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘’চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন

দেশের চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজডটকম (chandabaaj.com)’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নিজেই বিষয়টি নিশ্চিত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বহুল প্রতীক্ষিত চাঁদাবাজডটকম ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে।

‘চাঁদাবাজডটকম’ ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই কয়েকজন দেশের বিভিন্ন এলাকার চাঁদাবাজির তথ্য দিয়েছেন। সেগুলো রিপোর্ট আকারে ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে।

‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়’, বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপি জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ প্রসঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।’

শেয়ার করুন