২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস

শেয়ার করুন

শেখ শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, জ্ঞানচর্চা ও গবেষণায় গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠাগারকে আরও কার্যকর করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আক্কাছ উদ্দিন পাঠান। এ সময় বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব ও শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে উপাচার্য জাতীয় গ্রন্থাগার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

দিবসটির কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন