২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকদের বেকার ভাতা নয়, তাদের কাজ দিতে চাই: জামায়াত আমির

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। এখানো তো যুবকের বাইরে কাউকে দেখছি না। আপনাদের আমিও যুবক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজ ও মামলাবাজদের ভোটের দিন পরাজিত করতে জনগণ। শিক্ষিত জাতি তৈরি করতে কাজ করবে জামায়াত।

নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ তার দল বলেও জানান জামায়াত আমির।

শেয়ার করুন