২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অনুষ্ঠিত হয়েছে আরাধনা সংঘের সরস্বতী পূজা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামে আরাধনা সংঘের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এ সরস্বতী পূজা উপলক্ষ্যে গত (২২ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় মায়ের বরণ ও অধিবাসের মাধ্যমে শুরু হয়ে দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রয়েছিলো – গত ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮ ঘটিকায় মায়ের পূজা আরম্ভ, সকাল ৯:৩০ ঘটিকায় পুষ্পাঞ্জলি প্রদান, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত্র  ৮ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৪ জানুয়ারি শনিবার দুপুর ১২ ঘটিকায় পদকীৰ্ত্তন পরিবেশনায় বিনয় সূত্রধর চুনারুঘাট, দুপুর ২ ঘটিকায় প্রসাদ বিতরণ,সন্ধ্যায় সন্ধ্যারতি,রাত্র ৯ ঘটিকায় DJ NIGHT পরিবেশনায় Tonmoy Roy (MUSIC HOUSE MASTERPIECE) হাজারীবাগ, ঢাকা।

আরাধনা সংঘ জানান, সরস্বতী মায়ের শ্রীচরণে সাড়ম্বর সহকারে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে এ অনুষ্ঠান সৌন্দর্য্য মন্ডিত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন