২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের জনসভায় তারেক রহমান

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে এ জনসভা শুরু হয়।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। তারেক রহমান মঞ্চে আসার পর নেতাকর্মীরা নানা স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।

ভাষানটেক থানা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ। মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রাতেই প্রধান অতিথির বক্তব্য দেবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

শেয়ার করুন