
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপের তিন যাত্রী ঘঠনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন আপন ভাই।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত পিকআপের আরও ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।