২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির গুলিবিদ্ধ

শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির।

বুধবার (০৭ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে গুলির ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করে।

মুসাব্বিরের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন