২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌদুর্ঘটনা: আদালত স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌ-যান দুর্ঘটনার পর রাঙামাটির আমলি আদালত স্বপ্রণোদিতভাবে (সুয়োমোটো) তদন্তের নির্দেশ দিয়েছে।

২৫ ডিসেম্বর সুবলং থেকে রাঙামাটি ফেরার পথে একটি নৌকা উল্টে যায়, ১৯ জন পর্যটক অল্পের জন্য প্রাণে বাঁচেন। ঘটনার পর আদালত নৌ-পুলিশকে ১৫ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

তদন্তে নৌকার মালিক ও চালকের অবহেলা, লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জামের উপস্থিতি, যাত্রী ধারণক্ষমতা, চালকের প্রশিক্ষণ ও লাইসেন্সসহ কাপ্তাই হ্রদে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযানের সংখ্যা যাচাই করা হবে। আদালত নির্দেশ দিয়েছেন, পুলিশ ও উপজেলা প্রশাসন এই তদন্তে সর্বাত্মক সহায়তা করবে।

আদালতের মন্তব্যে বলা হয়েছে, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল সতর্কতা নয়; প্রয়োজন আইন কঠোরভাবে প্রয়োগ ও কার্যকর মনিটরিং।

শেয়ার করুন