১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে আমরাও মানুষ ওমেনস ওয়েলফেয়ার ক্লাব শুভ উদ্ভোধন।

শেয়ার করুন

 

ইয়াছিন আরাফাত সোনাইমুড়ী (নোয়াখালী) জেলা প্রতিনিধিঃ “প্রতিটি নারী হোক ক্ষমতায়িত, প্রতিটি সন্তান হোক সুশিক্ষিত” নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে “আমরাও মানুষ” ওমেন্স ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধন করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর২০২৫) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজেরা বেগম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, জহিরুল ইসলাম, গোলাম মাওলা, সোমপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহনাজ আক্তার, বালিয়াধর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজমা আক্তার, ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বিভিন্ন ক্যাটাগরিতে
নারীদের ধর্মীয় শিক্ষা বিস্তার, আদর্শ মা, শিক্ষকতা, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখায় নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন