২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেয়ার করুন

শাহবাগে অনুষ্ঠিত ওসমান হাদির শেষ বিদায় অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ ঘোষণা আসে।

নেতাকর্মীরা জানান, দাবিটি না মানা হলে আগামী রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবার শাহবাগ অবরোধ করা হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে এই আলটিমেটাম দেওয়া হয়েছিল।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে সপ্তাহব্যাপী জনগণকে জানানোর দাবিও জানিয়েছেন।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমাম ছিলেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন