
চায়েতে গুড় মেশানো শুধু স্বাদ বাড়ায় না, শরীরকেও অনেকভাবে উপকৃত করে।
১. ইমিউনিটি বৃদ্ধি:
গুড়ে রয়েছে আয়রন, জিঙ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত চায়ের সঙ্গে গুড় খেলে সর্দি-কাশি কমে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এছাড়া শরীরে এনার্জি যোগ হয়।
২. হজমে সহায়ক:
শীতকালে জমকালো খাবার বা বিয়েবাড়ি খাবারের কারণে হজমের সমস্যা বাড়ে। গুড় কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। দিনে ১–২ কাপ গুড় চায়ে হজমের সমস্যা অনেকটা কমাতে পারে।
৩. শ্বাসনালী সুস্থ রাখে:
বায়ুদূষণ বা ঠাণ্ডার কারণে শ্বাসনালীতে সমস্যা হলে, বিশেষ করে সিওপিডি রোগীদের জন্য, গুড় ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাসনালিকে সুস্থ রাখে।
৪. অন্যান্য উপকার:
গুড় হিমোগ্লোবিন বৃদ্ধি করে, রক্তাল্পতার ঝুঁকি কমায় এবং লিভারের টক্সিন বের করতে সাহায্য করে। ফলে ত্বকও উজ্জ্বল ও জেল্লাদার হয়।
চায়েতে গুড় মেশানোর সময়:
চা ফোটানোর সময় সরাসরি গুড় মেশাবেন না। চা পাতা, আদা, এলাচ ফুটিয়ে ছেঁকে নেওয়ার পর কাপে ১ চা চামচ গুড় বা গুড়ের পাউডার মিশান। গুড় মিশিয়ে চা খেতে দুধ মেশাবেন না।
শীতে সুস্থ থাকতে চাইলে চায়ের সঙ্গে গুড় মেশানোর অভ্যাস আনুন—সহজ, স্বাদবান এবং স্বাস্থ্যকর।
সিএনআই/২৫