২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে মাটি খুঁড়ে পাওয়া হীরায় ধনী হলেন দুই বন্ধু

শেয়ার করুন


মধ্যপ্রদেশের পান্না জেলায় মাটি খুঁড়তে গিয়ে দুই বন্ধু হীরার খোঁজ পান। শৈশবের বন্ধু সতীশ খাটিক (২৪) ও সাজিদ মোহাম্মদ (২৩) লিজ নেওয়া জমিতে কাজ করার সময় ১৫.৩৪ ক্যারেটের প্রাকৃতিক হীরার সন্ধান পান।

স্থানীয় হীরা মূল্যায়ন কেন্দ্রের কর্মকর্তা অনুপম সিং জানিয়েছেন, হীরাটির আনুমানিক বাজারমূল্য ৫৫ থেকে ৬৫ লাখ টাকা। এটি শিগগির নিলামে তোলা হবে, যেখানে দেশ-বিদেশের ক্রেতারা অংশ নেবেন।

সতীশ ও সাজিদ উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন, তারা প্রথমে তাদের পরিবারের বোনদের বিয়ে দিতে চান। সতীশ মাংসের দোকান চালান আর সাজিদ ফল বিক্রি করেন। দুজনই দরিদ্র পরিবারের সন্তান এবং পরিবার দীর্ঘদিন ধরে হীরার খোঁজে ছিল।

স্থানীয় খনন কর্মকর্তা রবি প্যাটেল জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এত বড় হীরা পাওয়া বিরল সৌভাগ্যের বিষয়। দুই বন্ধু এখন অর্থ প্রাপ্তির জন্য নিলামের অপেক্ষায় রয়েছেন।
সিএনআই/২৫

শেয়ার করুন