২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ব্যাহত করতে টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ

শেয়ার করুন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে টার্গেট কিলিং হচ্ছে। তিনি বলেন, “ওসমান হাদীকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন ও সরকারের অভ্যন্তরীণ ও বহির্গত সব অংশকে শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে নাহিদ আরও বলেন, “হাদির ঘটনায় রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, নইলে ফ্যাসিস্ট শক্তি সুবিধা পাবে।”

তিনি প্রত্যাশা প্রকাশ করেন, “যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে জনগণের বিরুদ্ধ পদক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা লড়াই চালিয়ে যাবে।”

সিএনআই/২৫

শেয়ার করুন