
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্না চাঞ্চল্যকর ৪টি খুনের মামলায় জামিন পেয়েছেন। সাজ্জাদ ১০টি খুনসহ ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধে রয়েছে একাধিক খুনসহ ৮টি মামলা।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও সঙ্গে সঙ্গে চট্টগ্রাম আদালত বা কারাগারে জামিননামা পাঠানো হয়নি। উল্টো পদে পদে জামিনের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। মামলায় তামান্নার নাম প্রথমে রাখা হয় যাতে নারী হিসেবে সহানুভূতি পাওয়া যায়, সাজ্জাদের নাম ছিল দ্বিতীয় ও তৃতীয় নম্বরে।
সাজ্জাদ ও তামান্নার জামিন দিয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ। জামিনের তারিখ ছিল ১৫, ২২ ও ২৮ সেপ্টেম্বর। হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার পরে স্বাক্ষর করেছেন। শেষ পর্যন্ত ৮ ডিসেম্বর চট্টগ্রামে জামিননামা পৌঁছে।
সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, তাদের জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেরিতে চট্টগ্রামে আসার কারণ তিনি স্পষ্ট করতে পারেননি।
সিএনআই/২৫