
বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত প্রীতি ম্যাচের দলে পরিবর্তন এসেছে। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ম্যাচে পূর্বঘোষিত স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন সৌম্য সরকারসহ মোট পাঁচ ক্রিকেটার।
কোয়াব সূত্রে জানা গেছে, বিজয় দিবসে ‘অদম্য’ ও ‘অপরাজেয়’—এই দুই দলে ভাগ হয়ে মাঠে নামবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। আগে ঘোষিত দলে থাকা সৌম্য সরকার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় তার জায়গায় অদম্য দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম শেখ।
সৌম্যের পাশাপাশি আরও যারা সরে দাঁড়িয়েছেন তারা হলেন—নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে অপরাজেয় দলে সুযোগ পেয়েছেন জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।
এই প্রীতি ম্যাচে অদম্য দলের অধিনায়কত্ব করবেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরদিকে অপরাজেয় দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
অদম্য স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
অপরাজেয় স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
সিএনআই/২৫