২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা: সিইসি ঘোষণা করলেন

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা করা হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য বেসরকারি গণমাধ্যমে তপশিলের সংবাদ প্রচারিত হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন অমান্য করে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।

এছাড়া, পোস্টাল ব্যালটে ভোটের বিষয়েও বিস্তারিত জানানো হয়। সরকারি চাকরিজীবী যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের নিবন্ধনের জন্য অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আইনি হেফাজতে থাকা প্রার্থীরা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।

ইসি নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করেছে। তপশিল ঘোষণার পর ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় প্রতিটি উপজেলা/থানায় অন্তত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সিএনআই/২৫

শেয়ার করুন