২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ব্যবসায়ীকে দিনেদুপুরে গুলি করে হত্যা

শেয়ার করুন

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীকে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

ঘটনা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ঘটে। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়রা দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী, নয়ন নামে এক যুবক তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত থেকে তদন্ত শুরু করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন