
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট **http://bpsc.teletalk.com.bd**-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
৪৬তম বিসিএসে মোট ৩,১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ থাকবে—সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। এরপর শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্যে ২৬ জন এবং গণপূর্তে ৬৫ জন নিয়োগ পাবেন।
সিএনআই/২৫