
গুগলের জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় অপশন চালু আছে, যা আপনার ইমেইল ও অ্যাটাচমেন্ট AI মডেল ট্রেনিংয়ে ব্যবহার করতে পারে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যারা চান না যে তাদের ব্যক্তিগত ডেটা শেয়ার হোক, তাদের ম্যানুয়ালি সেটিংস পরিবর্তন করতে হবে।
ডেভ জোন্স, X-এ (পূর্বের Twitter) শেয়ার করেছেন যে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে opt-in করা হয়েছে। এটি বন্ধ করতে দুটি জায়গায় ম্যানুয়ালি opt-out করতে হবে।
ডেস্কটপে বন্ধের উপায়:
-
Gmail-এ Settings → General → Smart features আনচেক করুন।
-
Manage Workplace smart feature settings-এ ক্লিক করে Google Workspace ও অন্যান্য ফিচার বন্ধ করুন।
প্রথম opt-out করলে Ask Gemini, কনটেন্ট সংক্ষেপ, পার্সোনালাইজড সার্চ এবং ইমেইল থেকে ক্যালেন্ডারে স্বয়ংক্রিয় ইভেন্ট বন্ধ হবে।
দ্বিতীয় opt-out করলে ম্যাপস, ওয়ালেট ও Gemini অ্যাপের কিছু প্রস্তাবিত ফিচার বন্ধ হবে।
মোবাইলে বন্ধের উপায়:
-
Inbox → Settings → Data privacy → Smart features বন্ধ করুন।
-
Google Workspace smart features-এ গিয়ে আবার বন্ধ করুন।
সতর্কবার্তা: কিছু পরিচিত ফিচার যেমন Smart Compose, অটোমেটিক ফিল্টারিং, স্পেল-চেক ও গ্রামার চেক opt-out করলে হারাতে হতে পারে। তাই বন্ধ করার আগে বিবেচনা করা উচিত।
সিএনআই/২৫