২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে জাতীয় আলোকচিত্র প্রদর্শনীঃ ছবি আহ্বান

শেয়ার করুন

 

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি (JUSTPS) আয়োজন করতে যাচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা “আরন্যক ২.০”। এ উপলক্ষে দেশের সব নবীন ও অভিজ্ঞ আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়েছে।

আয়োজকদের মতে, “আরন্যক” ধারাবাহিক আয়োজনটি ইতোমধ্যেই দেশের আলোকচিত্রী মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের দ্বিতীয় অধ্যায় “আরন্যক ২.০” আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচিত ছবিগুলো প্রদর্শনীতে প্রদর্শিত হবে এবং অংশগ্রহণকারীদের জন্য থাকবে স্বীকৃতি, পুরস্কার ও সনদপত্র।

ছবি জমা দেওয়ার শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত নিয়মাবলি, সাবমিশন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য: অফিসিয়াল ইভেন্ট লিংকে পাওয়া যাবে।

🔗 ইভেন্ট লিংক:
https://facebook.com/events/s/call-for-photos-arannyak-20/25811893445072790/
সিএনআই/২৫

শেয়ার করুন