২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও ভাইরাল: আর্জেন্টিনার ফুটবলারে লাথি মারলেন রেদোয়ান

শেয়ার করুন


লাতিন-বাংলা সুপার কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার এবং আর্জেন্টিনার আতলেতিকো চার্লোন দল ১-১ গোলে ড্র করেছে। চরম উত্তেজনাকর ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ম্যাচে বাংলাদেশের ৩ নম্বর জার্সি পরিহিত ফুটবলার ইহসান হাবিব রেদোয়ানকে আর্জেন্টিনার ফুটবলারের ওপর লাথি মারতে এবং পেছন থেকে মাথায় আঘাত করতে দেখা যায়। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ভাইরাল হয়।

ইহসান হাবিব রেদোয়ান বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের একজন প্রতিভাবান ফুটবলর। চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলার দল। সেই টুর্নামেন্টে রেদোয়ান ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন