বলিউড অভিনেতা অক্ষয় খান্না দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি চিরকুমার থাকার পেছনে প্রধান কারণ হলো নিজেকে একা থাকতে ভালো লাগা।
অক্ষয় বলেন, ‘আমি মনে করি না আমি বিয়ের জন্য উপযুক্ত। বিয়ে মানে জীবনে চরম পরিবর্তন আনা, যা আমি নিতে প্রস্তুত নই।’ অতীতে বিবাহিত জীবনের স্বপ্ন দেখা সত্ত্বেও সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তিনি আরও জানান, আগে সম্পর্ক নিয়ে এতটা সতর্ক ছিলেন না, কিন্তু বর্তমানে তিনি আরও সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পান।
পেশাগত ক্ষেত্রে অক্ষয়ের কেরিয়ার এখনো উজ্জ্বল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ধুরন্ধর-এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনে আরও বড় প্রজেক্ট হাতে রয়েছে, যা তার পর্দার উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।
ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত যাই হোক, অক্ষয় খান্না এখনো বলিউডে এক অনন্য, অপরিবর্তনীয় অভিনেতা হিসেবে জায়গা করে রেখেছেন।
সিএনআই/২৫