২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে স্বর্ণের দাম কমল, নতুন দর আজ থেকে কার্যকর

শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সিদ্ধান্তের প্রভাবেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দাম ঘোষণা করেছে। এই নতুন দর আজ (বুধবার) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম হবে:

  • ২২ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা প্রতি ভরি

  • ২১ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা প্রতি ভরি

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা প্রতি ভরি

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা প্রতি ভরি

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। সেই সমন্বয় গত ২ ডিসেম্বর কার্যকর হয়েছিল।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

সিএনআই/২৫

শেয়ার করুন