
ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক শীতের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করছে ‘পৌষ পার্বণ – শীতের ঐতিহ্যের স্বাদ’ শীর্ষক বিশেষ প্রমোশনে। ডিসেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব।
গোল্ডেন ডাইন রেস্তোরাঁর লাইভ কুকিং স্টেশনে অতিথিরা দেশের বিভিন্ন অঞ্চলের পিঠার স্বাদ পাবেন। ভাপা পিঠার মিষ্টি গন্ধ, তেলেভাজা পিঠার কড়কড়ে আওয়াজ এবং পাটিসাপ্তার সোনালি রঙ মিলিয়ে হবে এক মনোমুগ্ধকর পরিবেশ। পরিবেশন করা হবে দুধ চিতই পিঠা, নারিকেলের টক্টি পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা সহ আরও অনেক ঐতিহ্যবাহী পিঠা।
ক্যাফে ডি টিউলিপে থাকবে তিনটি বিশেষ কম্বো:
-
মিষ্টি ঐতিহ্য কম্বো: ভাপা পিঠা, পাটিসাপ্তা ও গুড়ের চায়ের সমন্বয়
-
দেশি মসলা কম্বো: চিতই পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা, সঙ্গে লেবু চা
-
গ্রামীণ মিশ্রণ কম্বো: তেলের পিঠা, ভাপা পিঠা এবং গরম দুধ
স্পাইসি হাঁস ভুনাও পরিবেশন করা হবে নান, রুটি বা চিতই পিঠার সঙ্গে।
গোল্ডেন টিউলিপের মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “পিঠা শুধু পেট ভরানোর খাবার নয়, এটি বাংলার শতাব্দীর ঐতিহ্যের সঙ্গে মানুষের সম্পর্কের অংশ। আমরা সেই ঐতিহ্যকে সম্মান দিয়ে আধুনিকভাবে উপস্থাপন করেছি।”
উৎসব চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। নির্দিষ্ট ব্যাংক কার্ডে ‘এক কিনলে এক ফ্রি’ অফারে বুফে ডিনার পাওয়া যাবে মাত্র ৩,৬৯৯ টাকায়। ৫ বছরের নিচের শিশু ফ্রি খাবেন, আর ১২ বছরের নিচের শিশুর জন্য ৫০% ছাড়।
সিএনআই/২৫