২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: ইউরোপীয় রাষ্ট্রদূত

শেয়ার করুন


ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনা আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাইকেল মিলার জানান, নির্বাচন সংক্রান্ত ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক এবং তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।

নতুন ভোটারদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করেন রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি ও পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা তুলে ধরা হয়।

মাইকেল মিলার আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় ১৫০ সদস্যের পর্যবেক্ষক দল ধাপে ধাপে দেশে আসবে।

সিএনআই/২৫

শেয়ার করুন