২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার

শেয়ার করুন

-মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত। গতকাল তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সালাহ উদ্দিন মাহমুদের কক্ষে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে কক্ষে ঢুকে তার মরদেহ উদ্ধার করে। আজ শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশ নেওয়ার কথা ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করি। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো এক সময় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঢাকা থেকে পরিবারের লোক এখন পর্যন্ত না আসায় সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ শ্রীমঙ্গল থানায় ফ্রিজিং গাড়িতে রাখা আছে। পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে।-

শেয়ার করুন