৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি ঘোষণা

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

তিনি জানান, দেশের ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২,৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ আছে ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য কক্ষ ১,২৯,৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৬৪৯টি

সচিব আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এই অস্থায়ী কেন্দ্রগুলোকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে সংখ্যা সামঞ্জস্য করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, প্রাথমিক খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ৪২,১৪৮টির তুলনায় কিছুটা বেশি

তবে এবার মোট ভোটকক্ষের সংখ্যা কমেছে। এবার ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি, যেখানে আগের নির্বাচনে ছিল ২,৬১,৫৬৪টি। অর্থাৎ ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেলেও ভোটকক্ষের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন