১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড় বৃষ্টি আর খরা শেষে ঠাকুরগাঁওয়ে আগাম শীতের বার্তা

শেয়ার করুন

-ঠাকুরগাঁওয়ে রোদ-বৃষ্টির শেষ শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। মাঝরাতে মৃদু বাতাসে শরীরে ঠান্ডা লেগে যায়।

ভোরের কুয়াশার শিশির ভেজা ঘাস দেখা যায়। হয়তো আর কিছুদিন পর ঠান্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে মনে হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতে কিছুকিছু নিচু জমির শাকসবজির ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।
সবজিচাষি ঠাকুরগাঁ সদর উপজেলার মিয়াজী পাড়া গ্রামের মতিউর রহমান বলেন, টানা কয়েকদিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এই কারণে শাকসবজিতে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ হয়। এতে ফলন কম হয় শাকসবজির।
বিভিন্ন ধরনের ভাইরাসের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক সার ব্যবহার করতে হয়। তাই এই সময় সবজির দাম বেশি। এদিকে দিনে গরম থাকলেও মাঝরাতে মৃদু বাতাস এই ঠান্ডা লেগে যায় । তাই মাঝরাতের পর থেকে হালকা শীতের কাপড় গায়ে না দিলেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। শেষ রাত থেকে গায়ে চাদর দিয়ে ঘুমাতে হয়।

ঠাকুরগাঁও সাংবাদিক রবিউল হাসান রিপন বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে শীতের আগাম বার্তা জানিয়ে দিয়ে যাচ্ছে। তাই এখন থেকে আমাদের শীতের প্রস্তুতি নিতে হবে। শীত শুরু না হতেই শীতবস্ত্র যদি সরকার আগেই বিতরণ করেন তাহলে হয়তো নিম্নশ্রেণির মানুষেরা শীতের সাথে মোকাবিলা করতে পারবে। কারণ হিমালয়ের পাদদেশে উত্তরের জেলা ঠাকুরগাঁও শীতের প্রকোপ বাড়ে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম  জানান, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়া উঁচু-নিচু জমির সবজি চাষে বৃষ্টির পানি ও শীতের কারণে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে । কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া অনুকূলে থাকলে আগাম শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলে আশা করেন কৃষি বিভাগ।-

শেয়ার করুন