২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য আনা হচ্ছে বিদেশি চিকিৎসা : স্বাস্থ্য উপদেষ্টা

শেয়ার করুন

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে বিভিন্ন চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম। হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি। সেইসঙ্গে স্যালাইনসহ যাবতীয় ওষুধ সরবারহ বাড়ানো হচ্ছে।

শেয়ার করুন