
শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত একজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামের একটি বাস ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।