২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

শেয়ার করুন

লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুই নেতার ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষায় নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বৈরুতে হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের হস্তক্ষেপেই বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসে ইসরায়েল।

এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর আলোচনা চললেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সমঝোতার ঘোষণার পরও সীমান্ত এলাকায় সংঘর্ষ পুরোপুরি থামেনি। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন