২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির রেকর্ডের রাতে আবারও আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

শেয়ার করুন

বছরের পর বছর ধরে আরসিবি সমর্থকদের মুখে গুঞ্জরিত ‘ সালা কাপ নামদে’ স্লোগান যেন আবারও জীবন্ত হয়ে উঠল নরেন্দ্র মোদীস্টেডিয়ামের গ্যালারিতে। বিরাট কোহলির ব্যাট থেকে আসা জয়ের প্রয়োজনীয় রান আরসিবিকে এনে দিল টানা দ্বিতীয়বার আইপিএল শিরোপা।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। ওপেনিংজুটিতে বিরাট কোহলি  ভেঙ্কটেশ আইয়ার ঝড় তুলেন১৬ বলে ৩২ রান করে আইয়ার ফিরে গেলেও কোহলির দৃঢ়তা দলকে শক্ত ভিতদেয়।

দলীয় ৬২ রানে প্রথম উইকেট পড়ার পরও কোহলি থেমে থাকেননি। রজত পাতিদারের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েযান। যদিও পাতিদার ১৫ রান করে আউট হনকোহলি একপ্রান্ত ধরে রেখে দলের মনোবল বাড়িয়ে দেন।

গুজরাটের বোলারফিল্ডারদের নাচিয়ে মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন ৩৭ বছর বয়সী ব্যাটার। আইপিএলে এটিই তার দ্রুততমফিফটি। আর আইপিএল ফাইনালে কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড এটি।

ম্যাচের শেষ দিকে টিম ডেভিড  জিতেশ শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে কোহলি অবিচ্ছিন্ন ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেনযারমধ্যে ছিল  চার   ছক্কা। ৪২ বলে এই ইনিংস আরসিবিকে এনে দেয়  উইকেটে ১৫৬ রানের সহজ জয়।

গুজরাটের ব্যাটিং লাইনআপে বড় ভরসা ছিলেন শুভমান গিল  সাই সুদর্শনকিন্তু ফাইনালে তারা ব্যর্থ হন। হ্যাজলউড  ভুবনেশ্বরেরবোলিংয়ে গুজরাটের শুরুতেই ধাক্কা লাগে। শুভমান গিল ১০ রান করে আউট হনআর সাই সুদর্শন ১২ রান করে ক্যাচ দিয়ে সাজঘরেফেরেন।

রাসিখ দার ছিলেন গুজরাটের একমাত্র প্রতিরোধ উইকেট নিয়ে দলের সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেন। হ্যাজলউড ভুবনেশ্বর কুমার দুটি করে উইকেট শিকার করেন।

১৭ বছর শিরোপাহীন থাকার পর গত আসরে প্রথম ট্রফি জেতা আরসিবি এবার সেই সাফল্য ধরে রেখে নতুন ইতিহাস গড়ল। আগেচেন্নাই সুপার কিংস (২০১০  ২০১১ মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৯  ২০২০করেছে। অন্যদিকেমাত্র পাঁচ বছর বয়সী গুজরাট টাইটান্সতিনবার ফাইনালে উঠলেও এখনও শিরোপা জিততে পারেনি।

শেয়ার করুন