১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজার শহরের দুই রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে মামার বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার ও রাজমহল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আল আমিন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসী, সহসভাপতি সৈয়দ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া র‍্যাব সদস্য ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন